‘অ্যানোনিমাস মেইন পেজ’ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম, তাদেরকে খোদা বানানো বন্ধ করুন: শিশির

২২ জুলাই ২০২৫, ১২:৪৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৭:৪১ AM
কদরুদ্দিন শিশির

কদরুদ্দিন শিশির © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় পাইলটসহ ২২ জন নিহত হয়েছেন। এদিকে, এ ঘটনার পর ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেইজে  দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মনে। তবে এই পেজটিকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির। সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য কদরুদ্দিন শিশিরের লেখা ওই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘অনলাইন জুয়াড়িদেরকে খোদা বানিয়ে ফেলা বন্ধ করুন! আজকের এই দিনে এমন জিনিসে অ্যাটেনশন দিতে হবে তা ভাবাও কষ্টকর। Anonymous Main Page নিয়ে যে হাইপ তোলা হয়েছে তারপর একটু সময় দিলাম পেইজটার পেছনে। যা পেলাম তা হচ্ছ—প্রথমত, এটি anonymous হ্যাকার গ্রুপের সাথে সংশ্লিষ্ট কিছু নয়। anonymous এর অফিসিয়াল ওয়েবসাইটে যে ফেসবুক পেইজ দেয়া আছে সেটি এই পেইজ নয়।

দ্বিতীয়ত, Anonymous Main Page নামক পেইজটি ঘেঁটে জানা গেছে এটি একটি অনলাইন জুয়ার পেইজ। মূলত অনলাইন জুয়া প্রমোট করা (টিকেট বিক্রির), নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তারা অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দিয়ে থাকে।

তৃতীয়ত, তাদের যে পোস্ট ভাইরাল হয়েছে 'স্কুল ভবন ধ্বসে' পড়া সংক্রান্ত সেটিতে লেখা হয়েছিল: "A school building will collapse leaving lots of kids l!veless. We see a terrible disaster fast coming, This will be as a result of poor maintenance on the building. We shall do everything in our power to avert this terrible catastrophe we’ve seen coming."
এখানে কোনোভাবেই বাংলাদেশের নাম উল্লেখ নেই। আর বাংলাদেশে আজ যে ঘটনা ঘটেছে তাতে স্কুল ভবন ধসে পড়েনি। ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। যারা মারা গেছেন কেউ 'ভবনের ব্যবস্থাপনা' সংক্রান্ত কারণে মারা যাননি। মারা গেছেন বিমান বিস্ফোরিত হয়ে লাগা আগুনে। ফলে এটা কোনোভাবেই বলার সুযোগ নেই যে, ওই পেইজে বাংলাদেশের এই ঘটনার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ‘গুজবে আজম’সহ কিছু আওয়ামী লীগার তাদের ফেসবুক পেইজগুলোতে এই উপসংহার টানার চেষ্টা করেছেন যা আসলে মূল পোস্টের সাথে মিলে না।

চতুর্থত, এই পেইজটি যে একটি স্ক্যামার জুয়াড়ি গ্রুপ দ্বারা পরিচালিত তা স্পষ্ট হচ্ছে তাদের ওই পোস্টটি বাংলাদেশে ভাইরাল হওয়া পর থেকে। ভাইরাল হওয়ার প্রথম দিকেও পেইজটির ট্রান্সপারেন্সি সেকশন চেক করে দেখা গেছে এটি ৩টি দেশ থেকে চালানো হয়। এর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ, আরেকটি নাইজেরিয়া। এবং তৃতীয়ত দেশের নাম অ্যাডমিন প্রকাশ করেনি। 

পোস্ট ভাইরাল হওয়ার পর তাদের পেইজের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় অ্যাডমিনদের অবস্থানকারী দেশের তথ্য তারা হাইড করে দিয়েছে। আফ্রিকায় নাইজেরিয়া অনলাইন জুয়াড়িদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। জুয়ার প্রমোশনমূলক ওদের একটা পুরোনো ভিডিওতে একজন আফ্রিকানকে দেখা গেছে। অর্থাৎ, এটির সাথে নাইজেরিয়ান জুয়াড়িদের কানেকশন থাকার খুবই সম্ভাবনা রয়েছে।

তাদের পোস্টটি ভাইরাল হওয়ার পরে যখন বুঝতে পেরেছে তারা বাংলাদেশিদের অ্যাটেনশন পাচ্ছে (বিকাল থেকে তাদের ফলোয়ার ২ লাখের কাছাকাছি থেকে ৩ লাখের ওপরে উঠেছে) তখন একের পর পর বাংলাদেশ বিষয়ক পোস্ট দেয়া শুরু করেছে। এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভয়ংকর কিছু বাংলাদেশের মার্কেটগুলোতে ঘটবে বলেও ভবিষ্যদ্বাণী করেছে। একইসাথে তাদের আরও নানান জুয়ার পেইজ প্রমোট করা শুরু করেছে বাংলাদেশি নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে। আহ্বান জানাচ্ছে দ্রুত ফলোয়ার হওয়ার জন্য। এই পেইজটি ফলো করে জানি না কতজন অনলাইন জুয়ায় ঝুঁকে ফতুর হয়। এমনিতেই বাংলাদেশে অনলাইন জুয়া নানানভাবে বাড়ছে।’

পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের এই ভেরিফায়েড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কবার্তামূলক পোস্ট করে থাকে। তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে।

এদিকে ভাইরাল হওয়া পোস্টটির ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির বলেন, ‘এ্যানোনিমাস মেইন পেজ’ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9