বই লিখছেন আহমাদুল্লাহ, নাম প্রস্তাব করে জিতুন আকর্ষণীয় পুরস্কার

২০ জুলাই ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫০ AM
আহমাদুল্লাহ

আহমাদুল্লাহ © সংগৃহীত

বই লিখছেন ইসলামিক স্কলার ও সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। নাম প্রস্তাব করে পুরস্কার জেতার আহ্বান জানিয়েছিন তিনি। আজ আজ রবিবার (২০ জুলাই) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এ কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে আহমাদুল্লাহ লেখেন, ‘বইয়ের নাম প্রস্তাব করে পুরস্কার জিতুন। এমন একটি বই লেখার স্বপ্ন বহুদিন ধরে পুষে এসেছি, যে বই প্রতিটি মুসলমানের দীনের অপরিহার্য জ্ঞান আহরণের প্রয়োজন পূরণ করবে। আলহামদুলিল্লাহ, বইটি লেখার কাজ আরম্ভ করেছি। বইটিতে ইসলামের মৌলিক ও অপরিহার্য বিষয়সমূহ সন্নিবেশিত হবে, যেন একজন সাধারণ মুসলমান ইসলামের প্রয়োজনীয় বিধিনিষেধ জানতে পারেন এবং দৈনন্দিন জীবনে ইসলাম পালনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।’

তিনি আরও লেখেন, ‘বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে ঈমান, ইবাদত, লেনদেন, বিবাহ-সহ যাবতীয় জরুরি বিষয়ের গাইডলাইন থাকবে। আল্লাহ তাওফীক দিলে বইটি আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

বইটির জন্য সুন্দর, অর্থবহ, মানানসই একটি নামের প্রয়োজন। মন্তব্যের ঘরে আপনার পছন্দের নামটি লিখুন। যার নাম নির্বাচিত হবে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার না জিততে পারলেও ভালো কাজে অংশগ্রহণের সওয়াব তো থাকছেই ইনশাআল্লাহ।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9