ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

২০ জুলাই ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:৫১ AM
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান © সংগৃহীত

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে বাদ আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৭০ সালে নিজের বিভাগে বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। ২০১২ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন হামিদুজ্জামান খান।

আশুগঞ্জে সার কারখানায় ‘জাগ্রত বাংলা’, সিলেট ক্যান্টনমেন্টে ‘হামলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘শান্তির পায়রা’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’ তার উল্লেখযোগ্য ভাস্কর্য।

২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান হামিদুজ্জামান। এরপর ২০২২ সালে বাংলা একাডেমি ফেলো নির্বাচিত হন গুণী এই ভাস্কর।

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬