হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ বাংলাদেশি

০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
দেশে ফিরছেন হাজিরা

দেশে ফিরছেন হাজিরা © সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানায়।

বুলেটিন অনুযায়ী, ফিরতি হাজিদের মধ্যে ৫ হাজার ৭ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৬০ হাজার ৫৬৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন। ফিরতি যাত্রী পরিবহনে যুক্ত ছিল তিনটি বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস।

সবচেয়ে বেশি হাজি পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের মাধ্যমে ফিরেছেন ৩০ হাজার ৪৪৩ জন। সৌদি এয়ারলাইন্স ফিরিয়েছে ২৬ হাজার ৩৫৪ জন, আর ফ্লাইনাসের মাধ্যমে এসেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এ পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, মৃতদের অধিকাংশের মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত রোগ ও অন্যান্য শারীরিক জটিলতার কারণে।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। বিমানবন্দরে স্থাপন করা হয়েছে বিশেষ হজ কাউন্টার, পাশাপাশি মেডিকেল টিম ও সহায়ক কর্মীরা কাজ করছেন হাজিদের সেবা দিতে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে যায় ৩১ মে। পবিত্র হজ পালিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

 

ট্যাগ: হাজি হজ
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬