ছায়ানটের নতুন সভাপতি ডা. সারওয়ার আলী

২৮ জুন ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
ডা. সারওয়ার আলী

ডা. সারওয়ার আলী © সংগৃহীত

ছায়ানটের কার্যনির্বাহী সংসদে পরিবর্তন আনা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ডা. সারওয়ার আলীকে। শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত এক সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুনের প্রয়াণের পরবর্তী প্রথম বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সংসদ পুনর্বিন্যাস হয়েছে।  নুরুন্নাহার আবেদীন ও সন্‌জীদা খাতুনের প্রয়াণের পর ছায়ানটের ট্রাস্টি বোর্ড তাদের শূন্য পদে সাঈদা কামাল ও রুচিরা তাবাস্‌সুম নভেদ্‌কে ট্রাস্টি নির্বাচন করেছে।

এতে  আরও বলা হয়, সভায় বাঙালি জাতিসত্তা হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর। সভা গাজায় ইসরায়েলের গণহত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং ইরান-ইসরায়েল সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।  

পুনর্বিন্যস্ত ছায়ানট কার্যকরী সংসদে সভাপতির দায়িত্ব পেয়েছেন ডা. সারওয়ার আালী। এতে সহ-সভাপতি পদে খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ্, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে লাইসা আহমদ লিসাকে। এছাড়া যুগ্ম-সম্পাদক হিসেবে জয়ন্ত রায় ও তানিয়া মান্নান এবং কোষাধ্যক্ষ পদে নাসেহুন আমীন  দায়িত্ব পেয়েছেন।

এতে সদস্য হিসেবে রয়েছেন—মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল ইসলাম দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরি।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬