অভিমান ভুলে হিরো আলমের পাশে রিয়া মনি

২৭ জুন ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:২৭ AM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি গ্রামে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করেন তিনি। পরে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর হিরো আলম বর্তমানে শঙ্কামুক্ত।

হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, “রিয়া মনিকে না পাওয়ার হতাশা আর সর্বত্র বিরূপ পরিস্থিতির কথা জানিয়ে হিরো আলম খুব ভেঙে পড়েন। একটু শান্ত সময় কাটাতেই তিনি আমার বাড়িতে এসেছিলেন। আমার ধারণা, সেই মানসিক চাপ থেকেই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।”

এদিকে হিরো আলমের আত্মহত্যাচেষ্টার খবর পেয়ে অভিমান ভুলে হাসপাতালে ছুটে যান রিয়া মনি। সামাজিক মাধ্যমে হিরো আলমকে নিয়ে ছবিও পোস্ট করেন তিনি।

ছবির ক্যাপশনে লেখেন, ‘সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।

এর আগে রাতে হিরো আলম ও তার বন্ধু জাহিদ সাগরের মধ্যে রিয়া মনিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু। তবে এসময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ট্যাগ: হিরো আলম
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬