পার্বত্য চট্টগ্রামের বনে দেখা মিলল চিতা বাঘের

২৬ জুন ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৯:১৮ PM
ক্যামেরার ফাঁদে ধরা পড়া চিতাবাঘ

ক্যামেরার ফাঁদে ধরা পড়া চিতাবাঘ © সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের একটি বনে চিতাবাঘের সন্ধান পেয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স (সিসিএ) নামের বন্যপ্রাণীবিষয়ক একটি সংস্থা। ক্যামেরার ফাঁদ পেতে তারা তুলেছে বাঘের ছবিও। এতে দেখা যায়, সংরক্ষিত একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সিসিএ তাদের ফেসবুক পেজে এই ছবি গতকাল বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে। তবে পার্বত্য চট্টগ্রামের কোন এলাকার বনে এই ছবি মিলেছে, নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করেনি তারা।

সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার গণমাধ্যমকে বলেন, জুন মাসে পার্বত্য চট্টগ্রামের একটি বনে এক চিতার দেখা মিলেছে। এক মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে স্থাপন করা হয়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ আছে। তবে বন্য প্রাণীর সঠিক ঠিকানা যাতে কেউ শিকারীরা না পায় সে কারণে এলাকার নাম প্রকাশ করিনি আমরা। তবে বুধবার রাতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি দেওয়া হয়। সেটাতে দেখা যায়, বনের মধ্যে চিতা বাঘটি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। 

বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের বনে চিতা থাকার খবরটা খুবই আশাপ্রদ। তবে কোন বনে কী সংখ্যক চিতা বাঘ রয়েছে, তা বলা কঠিন। 

তিনি জানান, যে চিতা বাঘটির ছবি বুধবার প্রকাশ করা হয়েছে, সেটিকে পূর্ণবয়স্ক মনে করছেন গবেষকেরা। তবে এটা নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণা চালানো দরকার। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট বনটি বান্দরবানে বলে ধারণা করেছেন অনেকে। বান্দরবানের চিম্বুক রেঞ্জ, মোদক রেঞ্জ, রেং তলাং রেঞ্জের রাতের জঙ্গলে প্রায়শই অদ্ভুত পশুপাখির শব্দ শোনা যায় বলে মন্তব্য করেন অনেকে। এসব বনে বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ আর সবুজ বোড়া সাপ দেখেছেন বলে উল্লেখ করেন বি ডি রায়হান নামের এক ব্যক্তি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬