পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

২৪ জুন ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবী ও ডা. কাজী আবু ইউসুফ

সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবী ও ডা. কাজী আবু ইউসুফ © টিডিসি ফটো

শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবীর তৎপরতায় জীবন রক্ষা পেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ। সোমবার (২৩ জুন) সড়ক দুর্ঘটনার শিকার হলে এসআই নূরনবীর উদ্যোগে জীবন রক্ষা পান তিনি

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২টায় মালিবাগ ডিআইটি রোডে আবুল হোটেলের দক্ষিণ পাশে, উড়াল সেতুর গোড়ার ফুটপাতে দ্রুতগতির একটি সিএনজি ডা. কাজী আবু ইউসুফকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং জ্ঞান হারান।

সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন এসআই নূরনবী। ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত একটি সিএনজি ডেকে আহত ব্যক্তিকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি অপারেশন সম্পন্ন হওয়ার পর এসআই নূরনবী নিজে ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন। 

আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে ইবিতে আবারও আন্দোলন

জানা যায়, পরদিন মঙ্গলবার সকালে তিনি ডাক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান। এসআই নূরনবীর এই মানবিক উদ্যোগ দুর্ঘটনাস্থল ও হাসপাতালের আশপাশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9