গত ২ দিনে দেশে ফিরেছেন সাড়ে ৮ হাজার হজযাত্রী

১২ জুন ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
দেশে ফিরেছেন সাড়ে ৮ হাজার হজযাত্রী

দেশে ফিরেছেন সাড়ে ৮ হাজার হজযাত্রী © সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। গত দুদিনে ২২টি ফ্লাইটে মোট ৮ হাজার ৬০৬ জন হজযাত্রী দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৭৬৯ জন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে প্রকাশিত ‘পবিত্র হজ-২০২৫’ বিষয়ক দৈনিক বুলেটিন সূত্রে জানা গেছে, ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত মঙ্গলবার (১০ জুন) থেকে। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

চলতি বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন। তাদের মধ্যে ৪২ হাজার ৪০৪ জন গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে, ৩১ হাজার ৬৭৬ জন সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে এবং ১৩ হাজার ৭৭ জন ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে।

হজযাত্রীদের সৌদি গমন শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন।

এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন পুরুষ ও ২ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী ১৫ জন মারা গেছেন মক্কায়, ৭ জন মদিনায় এবং ১ জন আরাফার ময়দানে।

সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর আগে সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯৩ জন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

ট্যাগ: হজ
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬