দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১১ জুন ২০২৫, ০১:২৭ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
কিছু এলাকায় বৃষ্টি হতে পারে

কিছু এলাকায় বৃষ্টি হতে পারে © সংগৃহীত

কয়েক দিন ধরে চলছে তাপপ্রবাহ। গতকাল রাতের স্বস্তির বৃষ্টির পর রাজধানীতে আজ মঙ্গলবার (১১ জুন) সকালে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। বর্তমানে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় বৃষ্টি হয়ে এটি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় কমে যেতে পারে।

আরও পড়ুন : কৃত্রিম রক্ত আবিষ্কার, ব্যবহার কবে থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (১২ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল মঙ্গলবার রাতেই রাজধানীর কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, পান্থপথ, গ্রিন রোড, কলাবাগান ও ধানমন্ডিতে বৃষ্টি হয়েছে, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি হবে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলে গরম পরিস্থিতি এখনই পুরোপুরি কমছে না। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপ সৃষ্টি হলে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9