নিটারে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের সংবাদপত্রভিত্তিক ভিওআই প্রতিযোগিতা ‘জার্নোফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ PM
অলিম্পিয়াড ‘জার্নোফেস্ট-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অলিম্পিয়াড ‘জার্নোফেস্ট-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ © সংগৃহীত

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ প্রথমবারের মতো আয়োজিত হয়েছে জাতীয় পর্যায়ের সংবাদপত্রভিত্তিক ভিওআই প্রতিযোগিতা ‘জার্নোফেস্ট ২০২৫’। শনিবার (৩১ জানুয়ারি) নিটার সাংবাদিক সমিতি (নিসাস)-এর উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। 

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদপত্র সম্পাদনা, সংবাদ লেখনীর কৌশল, বিশ্লেষণী চিন্তাভাবনা এবং সাংবাদিকতার মৌলিক ধারণা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আয়োজনের শুরুতে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর জাতীয় দৈনিক সংবাদপত্রের উপর ভিত্তি করে ভিওআই কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হয় নিউজপেপার অলিম্পিয়াড। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী দলগুলো সংবাদ বিশ্লেষণ, উপস্থাপন ও সমালোচনামূলক চিন্তাশক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

জার্নোফেস্টের অংশ হিসেবে নিটার কনফারেন্স রুমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও টিভিএস গ্র্যাজুয়েট-এর যৌথ সম্পাদনায় ‘বেসিক জার্নালিজম’ বিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এ সেশনে সংবাদপত্র ও গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিক, সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাগত বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের কাছে এই সেশনটি ছিল জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এক মূল্যবান আয়োজন।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর নিটার ফ্যাশন ক্লাবের অংশগ্রহণে একটি প্রদর্শনীমূলক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। এরপর পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন। পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী পর্ব সম্পন্ন হয়, আয়োজিত এ নিউজপেপার ভিত্তিক অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন সাদমান সাকিব সাদ, দ্বিতীয় স্থান অর্জন করেন সাজিদ মাশরাফি ফুয়াদ ও তৃতীয় স্থান অর্জন করেন নাফিজা বিনতে আজিজ। বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজক ও অতিথিদের উপস্থিতিতে।

আয়োজনের শেষপর্বে নিটারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় জনপ্রিয় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মৃণ্মিতা মজুমদার-এর বিশেষ সেশন। এ সময় তিনি সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। দিনব্যাপী এই জাতীয় পর্যায়ের সংবাদপত্রভিত্তিক প্রতিযোগিতার সমাপ্তি ঘটে এক আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।   

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9