ডব্লিউএমটিসিতে অংশগ্রহণের জন্য ঢাবিতে ‘টিম সিলেকশন টেস্ট’ অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ PM
‘টিম সিলেকশন টেস্ট’ এ অংশগ্রহণকারীদের একাংশ

‘টিম সিলেকশন টেস্ট’ এ অংশগ্রহণকারীদের একাংশ © টিডিসি ফটো

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে (ডব্লিউএমটিসি) অংশগ্রহণের জন্য দল চূড়ান্ত করার লক্ষ্যে বাংলার ম্যাথের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে ‘টিম সিলেকশন টেস্ট’। এতে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ের ৩ ক্যাটাগরিতে (জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং এডভান্সড) নির্বাচিত শিক্ষার্থীরা।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিতরা আগামী ৩-৮ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আয়োজকরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। ৫ রাউন্ডে এ পরীক্ষা শেষ হবে বিকেল ৫টায়। প্রতিটি রাউন্ডে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন গ্রুপ থেকে মোট ৩০ জন শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে। বাংলার ম্যাথের তত্ত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা প্রায় ২ মাস ধরে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুতি নিবে।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ এর ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬