এইচএসসির ১৮৯ উত্তরপত্র উধাও, অধ্যক্ষসহ ২ শিক্ষক বরখাস্ত

১৩ জানুয়ারি ২০২২, ০২:৪৬ PM
গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

২০২০ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ১৮৯টি উত্তরপত্রের দুই বান্ডিল হারিয়ে যাওয়ার ঘটনায় কলেজ অধ্যক্ষসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উত্তরপত্রগুলো গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ছিল। ওই দুই বান্ডিলে একাদশ ও দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৯৬টি এবং দ্বিতীয়পত্রের ৯৩টি উত্তরপত্র ছিল।  

এ ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আব্দুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রসচিব গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং একাডেমিক প্রধান হিসেবে কলেজের ইন্সট্রাকটর তৌহিদুর রহমান খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ ৭৪ শতাংশেরও বেশি আসন ফাঁকা শাবিপ্রবিতে

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ ডিসেম্বর উত্তরপত্রের সিলগালা করা দুটি প্যাকেট সাদা একটি কাপড়ের ব্যাগে ভরে কারিগারি শিক্ষাবোর্ডে পাঠানোর উদ্দেশ্যে গোপালগঞ্জের পোস্ট অফিসে রওনা করেন সংশ্লিষ্ট কেন্দ্রের একাডেমিক সহকারী নুরুল ইসলাম। মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উত্তরপত্রের ব্যাগটি পড়ে যায়। পরে সেগুলো আর পাওয়া যায়নি। এ ঘটনায় নুরুল ইসলাম গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর ফল প্রকাশের কথা রয়েছে।

হারিয়ে যাওয়া উত্তরপত্রের পরীক্ষার্থীদের ফলাফলের বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মো. ইয়াছিন বলেন, ‘পরীক্ষার্থীদের কনসিডার করা হবে। আগের পরীক্ষাগুলো যাচাই করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীদের ফল যথাসময়ে প্রকাশ করা হবে।’

 

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9