বছরের মাঝামাঝিতে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

০২ ডিসেম্বর ২০২১, ১০:৪০ AM

© প্রতীকী ছবি

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহুর্তে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা তারিখ বলা সম্ভব না। এবছর যেভাবে নভেম্বর-ডিসেম্বরে এই পরীক্ষা হলো, আশা করছি আমরা করোনা মোকাবেলা যেভাবে করতে পেরেছি তাতে আগামী বছর এতো সময় লাগবে না। তার আনেক আগে হয়তো আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে পারবো। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বছরের প্রথম ভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না। নেওয়া হলে হয়েতো মাঝামাঝি বা তার পরে হতে পারে। আমর যদিও সিলেবাস সংক্ষিপ্ত করেছি তারপরও শিক্ষার্থীরা যতদূর সম্ভব যেনো ক্লাস করতে পারে। তাই আশা করছি, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ন্যায় এতো দেরিতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লে শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যা…
  • ১৩ নভেম্বর ২০২৬
দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
লালমোহনে ২১০ প্রাথমিক বিদ্যালয়ের ৯৯টিতে নেই প্রধান শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950