এইচএসসি: দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন 

০১ জুলাই ২০২৬, ১২:১৪ PM
দিনাজপুর শিক্ষা বোর্ড।

দিনাজপুর শিক্ষা বোর্ড। © বাসস

চলতি বছরর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সারাদেশে আগামীকাল ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৯ হাজার ৪৩ জন। এবারে ছেলে পরীক্ষার্থীর চেয়ে, ৪ হাজার ৬০৭ জন মেয়ে পরীক্ষাটি বেশি রয়েছে।

তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ৬৩৯ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানান, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব তার কক্ষে বসে থেকে, প্রত্যেকটি পরীক্ষা কক্ষের চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট জেলার, জেলা প্রশাসক, পরীক্ষা কেন্দ্রের বাহিরে ২শ’ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর ১৪৪ ধারা কার্যক্রম জারি থাকবে। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবগণ মাইকিং করে জনসচেতনায় এ ধরনের প্রচারণা চালাচ্ছেন। 

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার চলাকালীন কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রে গুলো নিয়মিত পরিদর্শনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9