অপহৃত কলেজছাত্রী আবাসিক হোটেল থেকে উদ্ধার, আটক ২

০৮ মে ২০২৬, ০৮:৪৬ PM , আপডেট: ০৮ মে ২০২৬, ০৮:৫১ PM
কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ

কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন থেকে অপহৃত কলেজছাত্রী কারিমা হাসানকে (১৭) কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। জেলার মহিপুর থানা পুলিশ কুয়াকাটার হোটেল রুপান্তি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে কারিমাকে উদ্ধার করে।

এসময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে পুলিশ আটক করেছে। তারা হলেন চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)। বুধবার ওই কলেজ ছাত্রী কারিমা অপহৃত হন বলে জানা গেছে।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে তারা ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

ট্যাগ: ভোলা
কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬