ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ

সংসদের অধিবেশন দেখার সুযোগ দেড়শ শিক্ষার্থীর, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM
সংসদের অধিবেশন দেখার সুযোগ দেড়শ শিক্ষার্থীর, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

সংসদের অধিবেশন দেখার সুযোগ দেড়শ শিক্ষার্থীর, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় © টিডিসি সম্পাদিত

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দেড়শ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন দেখার সুযোগ লাভ করেছেন। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিমন্ত্রণে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষার্থীরা এই সুযোগ লাভ করেছেন বলে জানা গেছে।    

এ সময় শিক্ষার্থীদের সাথে আন্তরিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শিক্ষামন্ত্রীর দপ্তর জানিয়েছে, নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা-ভিত্তিক ভ্রমণের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী—যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ দিক বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬