লালমাটিয়া সরকারি মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ ডক্টর বিলকিস বেগম

২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ PM
ডক্টর বিলকিস বেগম

ডক্টর বিলকিস বেগম © টিডিসি সম্পাদিত

রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। কলেজটির গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডক্টর বিলকিস বেগমকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

এদিকে, প্রজ্ঞাপন জারি পর আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন ডক্টর বিলকিস বেগম। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীনসহ সবাই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

জানা গেছে, লালমাটিয়া মহিলা কলেজের এমপিওভুক্ত শিক্ষক হিসেবে জ্যেষ্ঠতার তালিকায় প্রথম ডক্টর বিলকিস বেগম। তার শিক্ষা, পাঠদান ও গবেষণার অভিজ্ঞতা প্রায় ৩০ বছর। ডিগ্রি (পাস), অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা শ্রেণিতে পাঠদানের অভিজ্ঞতা রয়েছে তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং বিভাগটির প্রথম এমফিল শিক্ষার্থী ডক্টর বিলকিস বেগম। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ১৩টি প্রকাশনা প্রকাশিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ নতুন উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন

প্রসঙ্গত, ২০২২ সালের ৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন ‘লালমাটিয়া মহিলা কলেজ’ ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে সরকারিকরণ করা হল। 

১৯৬৬ সালে লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। এখানে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, সম্মান, মাস্টার্স প্রিলিমিনারি এবং ফাইনাল কোর্স পড়ানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬