কারে বাইকের ধাক্কা, তিনশ ফিটের সড়কে গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ

২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ PM
হাসপাতালে লাশ

হাসপাতালে লাশ © সংগৃহীত

নারায়গঞ্জের রূপগঞ্জ তিনশ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিফাত (২০) ও সাব্বির (২২)। তার দুইজনেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।

জানা গেছে, বাঞ্ছারামপুর থেকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকায় আসছিলেন। তারা রূপগঞ্জের তিনশ ফিটের জলসিঁড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ওই দু’জন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে স্থানীয় চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ১০ মিনিটে রিফাত ও সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি সোহেল রানা বলেন, মোড়ে প্রাইভেটকারটি ঘুরছিল, তখন কাঞ্চন থেকে কুড়িলগামী সার্ভিস লেনে আসা দ্রুতগতির একটি বাইক এসে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে বাইকের আরোহী ডিগবাজি খেয়ে খানিকটা দূরে ছিটকে পড়েন এবং চালক গাড়িটির সঙ্গে আটকে ছিলেন। দুইজনের অবস্থাই ছিল গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর বাইক ও কারটি জব্দ করার তথ্য দিয়েছেন ওসি সোহেল রানা। তিনি বলেন, নিহত দুইজনের বাবা প্রবাসী। তারা বাঞ্ছারামপুরের একটি কলেজের শিক্ষার্থী বলে জানতে পেরেছি। দুইজন সম্পর্কে মামা-ভাগিনা। হয়ত কোন কাজে তারা ঢাকা এসেছিলেন, আমরা খোঁজখবর নিচ্ছি।

তিনি আরও বলেন, ঘটনার সময় কারে দুজন ছিলেন, যেহেতু গ্লাস ভেগেছে, তাই তারা সামান্য আহত হয়ে থাকতে পারেন। দুর্ঘটনার পর অনেক লোকজনের ভিড়ের মধ্যে তারা গাড়ি রেখে চলে গেছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬