এমআইএসটি’র উদ্যোগে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা শুরু 

২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৩ PM
রোবটিক্স প্রতিযোগিতা শুরু 

রোবটিক্স প্রতিযোগিতা শুরু  © সংগৃহীত

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট রোবোলিউশন উদ্বোধন করেছে। রোবোলিউশনের পাশাপাশি চতুর্থ ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) আন্তর্জাতিক সম্মেলন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রেইকন) অনুষ্ঠিত হয়েছে। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এমআইএসটিতে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুটি ইভেন্টের উদ্বোধন করেন। 

আরও পড়ুন: মেডিকেলেও ছাত্র সংসদ চায় শিবির, উদাসীন অন্যরা, সাড়া নেই প্রশাসনের

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী তরুণ শিক্ষার্থীরা রোবোলিউশনে উপস্থিত হয়ে তাদের রোবোটিক্স উদ্ভাবন প্রদর্শন করে। এমআইএসটি রোবোটিক্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। একই সাথে, ৪র্থ আইইইই আন্তর্জাতিক সম্মেলন (রেইকন) চলমান ছিল, যেখানে প্রযুক্তিভিত্তিক সেশন ও কী-নোট  বক্তৃতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ

রোবোলিউশন ২০২৫-এর কার্যক্রম শুরু হয় রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মাধ্যমে, পরে শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল ব্যাটল অব বটস, লাইন ফলোয়িং রেস, সকার বট, কসমো ক্লেঞ্চ, ভ্যালোরান্ট গেমিং কম্পিটিশন, ভিএলএসআই ডিজাইন ও অর্ডুইনো কোড চ্যালেঞ্জ—যা এমআইএসটি ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা যাচাই করা ও তরুণ উদ্ভাবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

আইইইই সম্মেলনের সেশনগুলো রোবোলিউশনের বিভিন্ন ইভেন্টের সাথে তাল মিলিয়ে অনুষ্ঠিত হয়, যেখানে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সংক্রান্ত প্রযুক্তি উপস্থাপনা ও কী-নোট বক্তৃতা ছিল। এমআইএসটি রোবোটিক্স ক্লাব ও আইইইই বাংলাদেশের যৌথ আয়োজনে এই আয়োজন একাডেমিক ও পেশাজীবী মহলের জন্য আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনে যুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9