‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ

০৬ আগস্ট ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:১২ PM
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিবা, নুসরাত ও আমিনা

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিবা, নুসরাত ও আমিনা © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছে বড়লেখা সরকার ডিগ্রি কলেজ। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিবা, নুসরাত ও আমিনা ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে (কলেজ/সমপর্যায় কারিগরি ও মাদ্রাসা) দেশসেরা হন। এর আগে তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা হয় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

এ বিষয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনাবলি তারা গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এর মাধ্যমে মানুষজন ২৪-এর দিনগুলো আবার চোখের সামনে দেখেছে। এতে মানুষজন অনুপ্রাণিত হবে। এগুলো ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। আমরা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ এ রকম কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে থাকি। তাদের আমরা কলেজ থেকে একটা স্কলারশিপের ব্যবস্থা করেছি।’

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬