দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড-বিষয় পরিবর্তনের তারিখ ঘোষণা

২৮ জুলাই ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোতে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও ভর্তি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ অনলাইন কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা টিসি, বোর্ড পরিবর্তন, বিষয় বা গ্রুপ পরিবর্তন, শিফট, ভার্সন ও ছবি সংশোধন এবং ভর্তি বাতিলের সুযোগ পাবে। এসব কার্যক্রমের অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ আগস্ট থেকে। যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা বিষয় পরিবর্তন, বিভাগ (গ্রুপ) পরিবর্তন, শিফট, ভার্সন ও ছবি সংশোধনের আবেদন করতে পারবে অনলাইনে। এ ছাড়া অনলাইন টিসি (ই-টিসি), বোর্ড পরিবর্তন (বিটিসি) এবং ভর্তি বাতিলের আবেদনও এ সময়ের মধ্যে গ্রহণ করা হবে।

শিক্ষা বোর্ড জানায়, এসব কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের সরাসরি বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই। কলেজ কর্তৃপক্ষই শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন দাখিল করবে।

বিভিন্ন কার্যক্রমের জন্য নির্ধারিত ফিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতি বিষয়ে পরিবর্তনের ফি ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনের জন্য ৮০০ টাকা, ইটিসি বা বোর্ড পরিবর্তনে ৯০০ টাকা এবং ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিফট, ভার্সন এবং ছবির সংশোধনের জন্য কোনো ফি লাগবে না। একইভাবে চতুর্থ বিষয় বাতিলেও আলাদা কোনো খরচ নেই বলেও জানানো হয়েছে।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9