একাদশে ভর্তি

সেন্ট গ্রেগরীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ১৫ আগস্ট

২৭ জুলাই ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৪ AM
সেন্ট গ্রেগরী

সেন্ট গ্রেগরী © সংগৃহীত

রাজধানীর সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম জিপিএ-৪ দশমিক ৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং মানবিক বিভাগের ন্যূনতম জিপিএ ২.৫০ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় ভর্তিতে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকের জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ-৩।

আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ ৩০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ ৮০ জন ও মানবিক বিভাগ ৮০ জন।

আরও পড়ুন: নটর ডেমে ভর্তি: কোন বিভাগে কত জিপিএ লাগবে?

ভর্তি আবেদনের ফরম পূরণ ও জমা

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৯ জুলাই (মঙ্গলবার)  রাত ১২টা ১ মিনিট থেকে ১২ আগষ্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে Admission লিংকে প্রবেশ করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ফরম পূরণের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি নির্বাচনি পরীক্ষায় আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা হবে ১৫ আগষ্ট (শুক্রবার) ৯ টায়।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ:

বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা নেয়া হবে। আর মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদনে ভোগান্তি, ঢাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে শিক্ষ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9