পটুয়াখালী জেলা যুবদলের কমিটি ঘোষণা: সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক রিয়াইনুল ইসলাম

১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ PM
সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমু

সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমু © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাত সদস্যের কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীকে সভাপতি ও মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে আল আমিন সুজন সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম লিটন গাজীকে সহসভাপতি, তানভীর আহমেদ বাঁশী ও নুরুল আমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান আম্মারসহ রাবি শিক্ষার্থীদের

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে পটুয়াখালী জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে র‌্যালি ১ ডিসেম্বর
  • ১৭ নভেম্বর ২০২৬
ঢাবি সাদা দলের মানববন্ধনে শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা, …
  • ১৭ নভেম্বর ২০২৬
পটুয়াখালী জেলা যুবদলের কমিটি ঘোষণা: সভাপতি মোস্তাফিজুর রহমা…
  • ১৭ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএন…
  • ১৭ নভেম্বর ২০২৬
রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান আম্মারসহ রাবি শিক্ষার্…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে
  • ১৭ নভেম্বর ২০২৬