চুয়াডাঙ্গা

দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়ে জখম

১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ AM
চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনায় চালককে কুপিয়ে জখম।

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনায় চালককে কুপিয়ে জখম। © টিডিসি সম্পাদিত

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের ইঞ্জিনের কেবিনে ঢুকে লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা। পরে তাঁদের মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও (বিটিও) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তাঁদের কাছে থাকা মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায়ও চালক ও সহকারী লোকোমাস্টার ট্রেনটি চালিয়ে পাশের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি স্টেশনের লুপ লাইনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার অপেক্ষা করা হচ্ছে। বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৭ নভেম্বর ২০২৬
পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতেও যেভাবে প্রাসঙ্গিক মাওলানা ভাসানী
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক
  • ১৭ নভেম্বর ২০২৬
পর্তুগাল দলে অন্তকোন্দল, কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্যাম্প ছ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়ে জখম
  • ১৭ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ পড়া ৮৩ প্রার্থী আজও আন্দোলনে, কঠো…
  • ১৭ নভেম্বর ২০২৬