বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, পরে চলে গেলেন বাবাও

১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ PM
মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান © সংগৃহীত

বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই অসুস্থ হয়ে মারা যান ছেলে, পরে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে মাত্র কয়েক ঘণ্টা পরই মারা যান অসুস্থ বাবারও। কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।

মৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার গুরুতর অসুস্থতার খবর পেয়ে প্রচণ্ড মানসিক আঘাতে আকস্মিকভাবে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে মাহফুজুর রহমান। এরপর ছেলের নিথর দেহ বাড়িতে নিয়ে আসা হলে অসুস্থ বাবা আবদুল মান্নান সন্তানের মরদেহ দেখে শোক সইতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

আট মাস আগে বিয়ে করা মাহফুজুরই ছিলেন পরিবারের আয়ের একমাত্র ভরসা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে ফোনে বাবার বেশি অসুস্থ হওয়ার দেওয়া হয় মাহফুজুকে। এ খবর শুনে প্রেসের ভেতরেই তিনি অসুস্থ হয়ে চেয়ারে ঢলে পড়েন। 

প্রেসের মালিক মোখলেচুর রহমান জানান, মাহফুজুরকে উদ্ধার করে প্রথমে মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এবং পরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমন রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950