ঝিনাইদহ চাপায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের

১০ নভেম্বর ২০২৬, ০২:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে কাঠবোঝাই ট্রাকের চাপায় মহিউদ্দিন মুন্সী (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন মুন্সী উপজেলার রাঙ্গিয়াপোতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহিউদ্দিন মুন্সী রাঙ্গিয়াপোতা গ্রাম থেকে হেঁটে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে বালিয়াডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950