নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ PM
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীশূন্য আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীশূন্য আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীশূন্য আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুন লাগার স্থানটি স্টেশনের সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত না হওয়ায় জড়িতদের শনাক্ত করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে গেলে গার্ড ও অন্যান্য কর্মীরাও খাবার খেতে বাইরে যান। এ সময় ট্রেনটি যাত্রীশূন্য অবস্থায় দাঁড়িয়ে ছিল। 

ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ট্রেনটির 'ড' বগিতে আগুন দেখতে পান গার্ড ও কর্মীরা। পরে তাঁরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ওই বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নির্ধারিত সময় সকাল ৮টায় ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও বাইরে ছিলেন। হঠাৎ একটি বগিতে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা ছুটে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে 'ড' বগিতে আগুন দেওয়া হয়েছে। জায়গাটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। আগুনে চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। আগুন লাগার স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন আন্তনগর ট্রেনে আগুন দেয়ার  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
বিএইউএসটিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
চাপাতি-ককটেলসহ ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের ‘গুলির…
  • ১০ নভেম্বর ২০২৬
গত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফল উচ্চশিক্ষ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ চাপায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950