খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর্তার

১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ AM
পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও নিহত নিরুপন চাকমা

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও নিহত নিরুপন চাকমা © সংগৃহীত

খাগড়াছড়িতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরুপন চাকমা নামের এক যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরুপন চাকমা দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নিরুপন চাকমা মোটরসাইকেলযোগে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় কয়েকজন বাইকারের তৎপরতায় তাকে আটক করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিকআপ ও চালককে নিজেদের হেফাজতে নেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরুপন চাকমা মোটরসাইকেলযোগে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালার দিকে যাচ্ছিল। কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাইকাররা তাকে আটক করেন। বর্তমানে পিকআপ ও চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে।

এদিকে নিহতের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‘সিলিন্ডার গ্যাস শুনলেই ভয় পাই’—ভাইরাল সেই বক্তব্যের ফের ব…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে ‘ঘুমন্ত’ চালকের মৃত্যু
  • ১০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  • ১০ নভেম্বর ২০২৬
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950