ইনানীতে নলকূপ খননকালে আগুনের শিখা, সতর্কতায় ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ

২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ AM
নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করার সময় এভাবেই ভূগর্ভ থেকে আগুনের শিখা বের হয়

নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করার সময় এভাবেই ভূগর্ভ থেকে আগুনের শিখা বের হয় © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে আগুনের শিখা বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি স্থানে নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় এ ঘটনা ঘটে। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তখনো আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে ভূগর্ভে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের তীব্রতা ও সম্ভাব্য ঝুঁকির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, ‘যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। হঠাৎ আগুন দেখে খুব ভয় পেয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন।’

এদিকে আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

তবে ভূগর্ভে প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬