ভোলায় পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ PM
জব্দ করা ইলিশ

জব্দ করা ইলিশ © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার মধ্যে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব মাছ স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানাসহ গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে চর কুকরি-মুকরি এলাকা থেকে মা ইলিশ পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় পরিবহনের পথে ২০০ কেজি মা ইলিশ জব্দ করেন পুলিশ সদস্যরা।

পরে উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জব্দ করা মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950