বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িত নন, গর্ব করে বলতে পারি: আইনমন্ত্রী

১৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারবেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

সোমবার ১৯ অক্টোবর  সকাল ৮ টায় ঝিনাইদহের শৈলকূপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।’

শৈলকূপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
  • ১৩ নভেম্বর ২০২৬
বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950