সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ PM
ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা

ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা © টিডিসি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

রবিবার (১৮ অক্টোবর) সকালে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তরা বলেছেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলের মাদক কারবারি, সীমান্তে চোরাচালান ও অন্যায়ের বিরুদ্ধ সব সময় সোচ্চার ছিলেন। এসব অন্যায় অপরাধের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আলিফ। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা নির্যাতনের শিকার হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। আলিফসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহসভাপতি- মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জল প্রমুখ।

গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬