ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ AM
বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এবাদুল হক ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজের পর বাড়ির পাশের একটি পতিত ডোবায় মাছ ধরতে যায় এবাদুল। সেখানে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবাদুলের বাবা মোশাররফ হোসেন বলেন, ‘বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর জানতে পারি, এবাদুল আর নেই।’

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘জুমার নামাজের পর ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবাদুলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাটি কোতোয়ালি থানার আওতাধীন হওয়ায় বিষয়টি তারা দেখবে।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬