কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ PM
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা © টিডিসি ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাটের নির্ঝর কনভেনশন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পাওয়া ১২১ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এ বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।

এ সময় আরও বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল প্রমুখ।

পারিশ্রমিক না পেয়ে যাত্রাপালা ছাড়লেন ভুবন, কীর্তন ও মিটআপ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর
  • ২০ নভেম্বর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  • ২০ নভেম্বর ২০২৬
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গ…
  • ২০ নভেম্বর ২০২৬
থানার সামনে আ.লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে …
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage