ময়মনসিংহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM
নাদিম মাসুদ

নাদিম মাসুদ © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ডেঙ্গুর উপসর্গ নিয়ে নাদিম মাসুদ  (৪২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার ঢাকার গ্রিনল্যান্ড হাসপাতালে মারা যান তিনি। 

নাদিম মাসুদ উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামের কলেজশিক্ষক মোস্তাফিজুর রহমান খসরুর ছেলে এবং স্থানীয় আব্দুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নাদিম মাসুদের ভগ্নিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাজল বলেন, ‘আমার শালা নাদিম মাসুদ বেশ কিছুদিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। প্রথমে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।সেখান পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসায় হাসপাতাল থেকে বাসায় চলে যায় নাদিম।

আরও পড়ুন: ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরসিএ

দুই দিনপর মঙ্গলবার দুপুরে পর আবারও পরীক্ষা করানো হলে প্লাটিলেট কাউন্ট ৪৮ হাজার আসে এবং ব্লাড প্রেসার কমে যায়। পরে চিকিৎসক দূত উন্নত চিকিৎসার পরামর্শ দেন।ওই রাতেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত ঢাকার গ্রিনল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার নাদিম মারা যায়।

স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে অস্ট্রেলি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬