শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ PM
জব্দ করা ভারতীয় মদ

জব্দ করা ভারতীয় মদ © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মদের সিজার মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মদগুলো জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টহল দল চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭৩ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি।

এ ছাড়া সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬