বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে মাইকিং আতিকুরের 

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ AM
কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে মাইকিং আতিকুর রহমান খানের

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে মাইকিং আতিকুর রহমান খানের © টিডিসি সম্পাদিত

শেরপুরের ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবক আতিকুর রহমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও মালিকের সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে। তার এমন উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা অবস্থায় কিছু টাকা পান ঝিনাইগাতী সদর বাজারের বাসিন্দা আতিকুর রহমান খান। টাকা নিজের কাছে রেখে না দিয়ে শুরু থেকেই প্রকৃত মালিকের সন্ধানে চেষ্টা চালান তিনি।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে টাকার মালিককে খোঁজা হয়। দিনভর বিভিন্নভাবে প্রচার চালিয়েও কোনো দাবিদার বা প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় পরে মাইকিংয়ের মাধ্যমে মালিককে খোঁজার উদ্যোগ নেওয়া হয়।

মাইকিংয়ে জানানো হচ্ছে, কেউ ওই টাকা হারিয়ে থাকলে টাকার পরিমাণ, কোথায় হারিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ যোগাযোগ করতে পারবেন। যাচাই-বাছাইয়ের পর টাকার প্রকৃত মালিকের হাতে তা তুলে দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মাইকিং করে মালিক খোঁজার ঘটনা সত্যিই বিরল। আতিকুর রহমান খানের এমন উদ্যোগ সমাজে সততা ও নৈতিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

স্থানীয়রা তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অন্যের সম্পদ নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এমন মানসিকতা সমাজে ছড়িয়ে পড়া প্রয়োজন। এ ধরনের মানবিক ও নৈতিক উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও বাড়াবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬