হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

৩১ আগস্ট ২০২৬, ১১:৫৯ AM
ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে

ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে © সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। তবে আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এবং তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ চলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বানিয়াচং সদর এলাকার তোপখানা মহল্লার কয়েকজন কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে চাঁনপাড়া মহল্লার কয়েকজন বাসিন্দার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনা দুই মহল্লায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন মহল্লার সরদার ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

পুলিশের ভাষ্য, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
  • ১৭ অক্টোবর ২০২৬
ইনানীর রিসোর্টে আগুন: শোকের ছায়া তিন বিশ্ববিদ্যালয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে প্রতিষ্ঠা হবে প্রথম কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, …
  • ১৭ অক্টোবর ২০২৬
ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন-মিরাজ
  • ১৭ অক্টোবর ২০২৬
পরিবারের ৬ সদস্য মারা গেলেও যেভাবে বেঁচে ফেরেন আশিকুল
  • ১৭ অক্টোবর ২০২৬