ধোবাউড়ায় ভারতীয় ৭টি গরু আটক

২৯ আগস্ট ২০২৬, ০৮:০৮ PM
ভারতীয় ৭টি গরু আটক

ভারতীয় ৭টি গরু আটক © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া হোসেন বাজার এলাকা থেকে ভারতীয় ৭টি চোরাই গরু আটক করেছেন স্থানীয় জনতা।  তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা। 

শনিবার (২৯ আগস্ট) সকালে এসব গরু আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় গরুগুলো লাঙ্গলজোড়া হোসেন বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তারা একত্রিত হয়ে ৭টি গরু আটক করেন।

এ বিষয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুগুলো নিজেদের হেফাজতে নেয়। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে গরুগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক ভারতীয় গরুগুলো এখনো থানায় নিয়ে আসা হয়নি। পরে বিস্তারিত জানা যাবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬