লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর রবিবার

২৯ আগস্ট ২০২৬, ০৫:১৯ PM
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর © সংগৃহীত

দেশের বৈদেশিক বাণিজ্য গতিশীল করা ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ডেনমার্কের সহযোগিতায় তৈরি হচ্ছে ‘লালদিয়া কনটেইনার টার্মিনাল’। রবিবার (৩০ আগস্ট) পতেঙ্গায় আয়োজিত এক অনুষ্ঠানে টার্মিনালটির আনুষ্ঠানিক নির্মাণকাজ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের সক্ষমতা বাড়ানো, কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।  

আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে এ টার্মিনাল দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে সরকার। ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হওয়ার পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতের সক্ষমতাও বাড়বে।  

ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কনটেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি ও  আধুনিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের বন্দর ও নৌপরিবহন অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এ ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ সংযোজন।

সুস্থ-বার্ধক্যের-প্রস্তুতি-নিতে-হবে-এখন-থেকেই-বিএমইউতে-সেমি…
  • ২৯ আগস্ট ২০২৬
জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
এটা কিসের সরকারি হাসপাতাল—স্বাস্থ্যমন্ত্রীর সামনে নারীর ক্ষ…
  • ২৯ আগস্ট ২০২৬
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে: প্রতি…
  • ২৯ আগস্ট ২০২৬
‘আমি নিজেই মদ খেয়েছি, কেউ তো খাওয়ায় দেয় নাই’, ভিন্ন তথ্য দি…
  • ২৯ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৫ সেপ্টেম্বর …
  • ২৯ আগস্ট ২০২৬