শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

২৯ আগস্ট ২০২৬, ০১:৪৩ PM
জব্দ করা ভারতীয় মদ

জব্দ করা ভারতীয় মদ © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৯ আগস্ট) নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় মোট ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আরও পড়ুন: বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোরতা অব্যাহত থাকবে।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬