সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

২৯ আগস্ট ২০২৬, ১২:২৯ PM
নিহত আবদুল আলিম

নিহত আবদুল আলিম © সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল আলিম (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেবীশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবদুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবদুল আলিম। তিনি দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী ‘কাজী এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, সংসদের সামনে ছিনতাইকারীর হেঁচ…
  • ২৯ আগস্ট ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪, মামলা ৩০
  • ২৯ আগস্ট ২০২৬
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন…
  • ২৯ আগস্ট ২০২৬
সাইফ আলি খান হামলা: মার্সি পিটিশনের আবেদন অভিযুক্ত বাংলাদেশ…
  • ২৯ আগস্ট ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি
  • ২৯ আগস্ট ২০২৬