যশোরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

২৯ আগস্ট ২০২৬, ১১:৪৮ AM
গ্রেপ্তার মামুনুর রশিদ (মাঝে)

গ্রেপ্তার মামুনুর রশিদ (মাঝে) © সংগৃহীত

যশোরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে ছেলে মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) যশোর সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যশোর সদরের বাজেদুর্গাপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ারা খাতুন (৬৫) অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের স্ত্রী।

পিবিআই সূত্রে জানা গেছে, ঘটনার সময় মামুনুর রশিদ বাড়িতে এসে মায়ের কাছে গোসলের জন্য গামছা চান। এ সময় তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মা ঘরের দিকে যাওয়ার জন্য পেছনে ফিরলে পাশে থাকা  বঁটি দিয়ে তার পিঠে কোপ দেন মামুনুর রশিদ। তিনি মাটিতে পড়ে গেলে মুখমণ্ডল, মাথা, পিঠ ও হাতে একাধিক কোপ মারার অভিযোগ রয়েছে। সর্বশেষ তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মামুন। হত্যাকাণ্ডের পর নিজের মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে চলে যান মামুনুর রশিদ। পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। স্থানীয় তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, মামুনুর রশিদ একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পেছনে মায়ের ভূমিকা রয়েছে বলে তিনি সন্দেহ করতেন। এ বিষয়কে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার বিরোধ চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় নিহতের ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পরে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামি মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার ১৭ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নারীরাই কি বেশি ভুগছেন উচ্চ রক্তচাপে? নিয়ন্ত্রণের উপায়
  • ২৯ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণ-এইচএসসি ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি…
  • ২৯ আগস্ট ২০২৬
গুমের শিকার ব্যক্তিদের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশ…
  • ২৯ আগস্ট ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে এখন কত?
  • ২৯ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
  • ২৯ আগস্ট ২০২৬
বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষ…
  • ২৯ আগস্ট ২০২৬