মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল পথেই

 প্রাণ হারালেন দুই বন্ধু

প্রাণ হারালেন দুই বন্ধু © টিডিসি ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।

নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের পুত্র ও আব্দুল্লা আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

প্রত্যক্ষসূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল ক্রয় করে বাড়ি ফেরার পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শুভ নিহত হয়। ওমরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

নিহত শুভ'র ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমর'র মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুইজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতো। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে গিয়েছে বারৈয়ারহাট। সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজনে নিহত হয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহতের খবর পেয়েছি। অপরজনের সঠিক খবর পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বলা যাবে।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬