রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউসহ ২ ল্যাপটপ চুরি

 স্কুলের ল্যাপটপ, সিপিইউ চুরি

স্কুলের ল্যাপটপ, সিপিইউ চুরি © টিডিসি ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ল্যাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৯টি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও ২টি ল্যাপটপ নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহাবুদ্দিন চুরির বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়দের খবর দেন।

পরে তারা সবাই মিলে চোরেরা কোন দিক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে, তা শনাক্ত করার চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ের পেছনে ৯টি সিপিইউ ও ২টি ভাঙা ল্যাপটপের খোলস পড়ে থাকতে দেখা যায়।

তবে সেখানে কোনো ধরনের মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, র‍্যাম, রম, সিডি ড্রাইভ, হার্ডডিস্ক, কুলিং ফ্যান ও ক্যাবল পাওয়া যায়নি।

বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ইমন দাশ বলেন, ‘রাতের আঁধারে ল্যাবের তালা ভেঙে একসঙ্গে ৯টি সিপিইউ ও ২টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতে শুধু বিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়নি, শিক্ষার্থীদের নিয়মিত কম্পিউটার শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। তবে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি। তাই আমরা সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় যাচ্ছি।’

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তপূর্বক চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬