নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর

২৮ আগস্ট ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:০৭ PM
নদীতে গোসলে নেমে মৃত্যু

নদীতে গোসলে নেমে মৃত্যু © প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মরা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- একই গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেমাজ উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (৮)।

গ্রামের বাসিন্দারা জানান, ঘটনার সময় জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধার করেন। ৫ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন জমিতে ফসল চাষ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, ৫ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তবে তাদের বিস্তারিত পরিচয় পাইনি। ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছি, পরে বিস্তারিত জানাতে পারব।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬