নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৪ PM
নওগাঁ সদর হাসপাতাল

নওগাঁ সদর হাসপাতাল © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তৌফিক এলাহি মেঘ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সরস্বতীপুর বাজার দিঘিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌফিক এলাহি মেঘ রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার চকরা গ্রামের মো. আব্দুল হাকিম মিয়ার ছেলে ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, নিহত তৌফিক এলাহি মেঘ তার বাবা হাকিম মিয়া পল্লী শিশু ফাউন্ডেশনের চৌমাশিয়া (নওহাটা মোড়) শাখায় কর্মরত আছেন। সেখানে চাকরির সুবাদে সরস্বতীপুর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকে আজ সকালে তার বন্ধুদের সাথে সরস্বতীপুর স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে সে তার বন্ধুদের সঙ্গে সরস্বতীপুর বাজার দিঘিতে বেলা সাড়ে ১০টার দিকে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় সে পানির নিচে তলিয়ে যায়। 

গোসল শেষে তার বন্ধুরা সবাই পাড়ে উঠে এসে দেখে সে নেই। পাশে তার জুতা পরে আছে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এবং বাজারের লোকজন ছুটে এসে পানিতে নেমে তল্লাশি চালায়। এ সময় সুমন নামের একজনের পায়ের সাথে নিহতের মরদেহ স্পর্শ লাগে। তাৎক্ষণিক ভাবে তারা তাকে পানির নিচে থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এই বিষয়ে আপনার কাছেই প্রথমে জানলাম। খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬