ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের

২৮ আগস্ট ২০২৬, ১২:১৬ PM
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি © সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঠাকুর হাওলদার ও তার ছেলে বিষ্ণু হাওলদার ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। বহুতি বটতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হাওলদার নিহত হন।

স্থানীয় লোকজন আহত বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে নিহত ব্যক্তিদের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত ব্যক্তিদের স্বজনেরা মরদেহ দুটি নিয়ে গেছেন। আহত বিষ্ণু হাওলদার হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটি আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬