সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন

২৫ আগস্ট ২০২৬, ০৬:৫১ PM
আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন শেরপুর জেলা প্রশাসক।

আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন শেরপুর জেলা প্রশাসক। © টিডিসি ফটো

শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দের মৃত্যুর পর তার পরিবারকে সহায়তা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ আগস্ট) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

গত ২২ আগস্ট সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। তিনি শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাহিনের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ: শেরপুর
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬